Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান মুক্তিযোদ্ধাদের

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা এ আহবান জানান।

এ সভায় মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরকে সমর্থন জানিয়ে বিজয়ী করার লক্ষ্যে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

একই সঙ্গে তারা স্বাধীনতা বিরোধী জামায়াত জোটকে দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার ঘোষণা দেন।

মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফিরোজ খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতনিবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর।

সভায় বিশেষ বক্তা জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যার ইতিহাস তুলে ধরেন।

তারা বলেন, জামায়াত যে নৃশংসতার ইতিহাস তৈরি করেছে, তা কোনোদিন ভোলার নয়। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ এই অপশক্তির সাথে থাকতে পারে না। তাই তারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে বর্জন করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ডা. কে এম বাবরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই নিঃস্বার্থ সমর্থন আমার রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’

সভায় জেলা ও উপজেলা কমান্ডের বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার ঘোষণা দেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান মুক্তিযোদ্ধাদের

গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান মুক্তিযোদ্ধাদের

Update Time : ১০:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬