Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের হতাশ করলো দুই কোম্পানি

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৫৪৪৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ লিমিটেড এবং ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। সোমবার (১১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এটলাস বাংলাদেশ: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.০১) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৪ টাকায়। এটলাস বাংলাদেশের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৯.৩৭) টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১০৫.৪২) টাকায়। ফাস ফাইন্যান্সের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

শেয়ারহোল্ডারদের হতাশ করলো দুই কোম্পানি

Update Time : ০৩:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪