Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ Time View

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে সেফটি ট্যাংকি নির্মাণ কাজে বাধা দেওয়া এবং ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ইসহাক মল্লিকের ছেলে কুয়েত প্রবাসী খসরু মল্লিক ২০২৫ সালে নিজ বাড়িতে একটি দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত শাহজাহান মল্লিকের জামাতা হাসিব হোসেন রুহিন ও আরিফ হোসেন প্রিন্স নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে জমি পরিমাপের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হলে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

সম্প্রতি ইসহাক মল্লিক নিজ জমিতে একটি সেফটি ট্যাংকি নির্মাণের উদ্যোগ নিলে পুনরায় ওই দুই ব্যক্তি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রুহিন আগে তাঁতীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তহীনতায় ভুগছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রুহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

Update Time : ০৫:১৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬