Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে, মোবাইল কোর্ট পরিচালনা করে আত্মঘাতী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

জানা যায়, উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ কুমার নদী থেকে, আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু। বালু উত্তোলনের সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, কুমার নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। অবৈধভাবে বালু উত্তোলন করায় কুমার নদে দুটি ড্রেজার মেশিন ও এই কাজে ব্যবহৃত পাইপসমূহ ধ্বংস করা হয়েছে এবং পলায়নকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন আ.লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

Update Time : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬