Dhaka ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বরভূমি- সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৩১৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেছেন, গোপালগঞ্জ জেলা হবে বিএনপির উর্বর ভূমি। দলটিতে ভবিষ্যতে ত্যাগিদের সঠিক মূল্যায়ন করা হবে।

শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন (এস জে) মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এড. সৈয়দ আবেদিন মেজবাহ আরো বলেন, গোপালগঞ্জের মাটি বিএনপির দূর্গ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে বারবার কারচুপির মাধ্যমে বারবার বিএনপিকে পরাজিত করা হয়েছে।

বিএনপি আগামীতে সংসদে যেতে পারলে দূর্দিনের ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যাদের সাইড লাইনে রাখা হয়েছিল যোগ্য স্থান ফিরে পাবে বলেও জানান তিনি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম লিটু মোল্যার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অবঃ) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সেয়দ কামরুজ্জামান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ সুমন।

যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, কৃষকদলের আহ্বায়ক অ্যাড. মো. সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বরভূমি- সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ

Update Time : ০২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪