Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-২ আসন: মনোনয়ন ফরম নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৭ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা বিএনপির
সাবেক সভাপতি ও সাবেক এমপি এম.এইচ খান মঞ্জু।

তিনি জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিসহ গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. আনিসুল ইসলাম ভুলু মিয়া, গোপালগঞ্জ-২ আসন থেকে এমএইচ খান মঞ্জু, গোপালগঞ্জ-৩ আসন থেকে এ্যাডভোকেট মো. হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির এম.এম রেজাউল করীম, গোপালগঞ্জ-৩ আসন থেকে জেলা জামায়াতের সাবেক আমির এ্যাড. আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের আত্মীয়-স্বজনরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণঅধিকার পরিষদ, জাকের পার্টি, গণফোরাম তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেছে।

বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের তিনটি আসনেই তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করলেও এনসিপি ও গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-৩ আসনে
তাদের প্রার্থীতা ঘোষণা করেছে।

আগামী সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে ৩৯৭টি কেন্দ্রে ১০ লাখ ৯৫ হাজার ৪৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, যারা নির্বাচনে অংশ নেবেন তারা তফসিল ঘোষনার আগের থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রার্থীরা তাদের নিজেদের পক্ষে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও ব্যক্তিগত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার
করছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ করে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে দোয়া ও ভোট চাইছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন

গোপালগঞ্জ-২ আসন: মনোনয়ন ফরম নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান

Update Time : ০৫:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫