Dhaka ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা- গোহালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১২ Time View

গোপালগঞ্জ কন্ঠ রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২নং গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক, প্রবাসী মোঃ আল আমিন বিশ্বাস। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের মতে, সততা, যোগ্যতা ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে ইতোমধ্যেই তিনি এলাকায় আস্থা অর্জন করেছেন। বিএনপির ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে তিনি জেলা উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। বর্তমানে তিনি মুকসুদপুর গোহালা ইউনিয়নের পরিচিত মুখ। স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, একজন শিক্ষিত, ভদ্র ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ আল আমিন বিশ্বাস গোহালা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিশেষ করে তরুণ সমাজের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। তিনি আরও জানান, নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। সাধারণ ভোটাররা মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আল-আমিন বিশ্বাস ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তরুণ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা- গোহালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস

তরুণ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা- গোহালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস

Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬