Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুর উপজেলার আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা ‘বিশু গ্যাং’ এর প্রধান বিশু মন্ডলকে গ্রেফতার করেছে এসআরবি-৬

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকা হতে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা ‘বিশু গ্যাং’ এর প্রধান বিশু মন্ডলকে গ্রেফতার করেছে এসআরবি-৬

১। অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. আনুমানিক ২১৪৫ ঘটিকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য এবং “বিশু গ্যাং” এর প্রধান হিসেবে পরিচিত মানব পাচার মামলার এজাহার নামীয় পলাতক আসামি- ১। বিশু মন্ডল (৪০) কে গ্রেফতার করে ।

২। এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামী বিশু মন্ডল ১৪০০০০(চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে ইতালীতে লোক পাঠাতে পারবে বলে এলাকায় প্রচার করতে থাকে। এরই ধারাবাহিকতায় ধৃত আসামী বিশু মন্ডল জনৈক বাদী কে ইতালী পাঠাবে বলে তার নিকট হতে তার পাসপোর্ট এর সাথে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা নেয়। পরবর্তীতে ১২/১১/২০২৩ খ্রি. তারিখে বাদীকে বাকী ১২০০০০০(বার লক্ষ) টাকা দিতে বলে এবং ইতালী যাওয়ার প্রস্তুতি নিতে বলে। বাদী ধৃত আসামী বিশু মন্ডল এর কথায় বিশ্বাস স্থাপন করে গত ১৫/১১/২০২৩ খ্রি. বাকী ১২০০০০০(বার লক্ষ) টাকা প্রদান করে। আসামী বিশু মন্ডল অভিযোগকারীর নিকট থেকে টাকা নেয়ার কিছু দিন পর তাকে ঢাকা থেকে বিমান যোগে দুবাই পাঠায়, দুবাইতে দুইদিন রেখে সেখান থেকে মিশর পাঠায়। একদিন মিশর রাখার পর সেখান থেকে লিবিয়া পাঠিয়ে ধৃত আসামীর সহযোগীদের মাধ্যমে বাদীকে আন্তজাতিক মাফিয়া চক্রের কাছে তুলে দেয়। পরবর্তীতে মাফিয়ারা বাদীকে শারীরিক ভাবে নির্যাতন করে ভিডিও ধারণ পূর্বক তা তার পরিবারের লোকজনের কাছে পাঠিয়ে ২৫০০০০০(পঁচিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে; অন্যথায় তাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। মাফিয়াদের দাবি মোতাবেক ধৃত বিশু মন্ডল এর সহযোগীরা ভিকটিমের বাড়ীতে গিয়ে তার পরিবারের নিকট হতে তাদের দাবিকৃত ২৫০০০০০(পঁচিশ লক্ষ) টাকা নিয়ে নেয়। প্রাথমিক ভাবে টাকা পেয়ে মাফিয়া চক্র বাদীকে ছেড়ে দিলেও পরবর্তীতে আবার ধৃত আসামী বিশু মন্ডল এর চক্রান্তে বাদীকে পুনরায় মাফিয়াদের হাতে তুলে দেয়া হয়। মাফিয়া চক্র পুনরায় বাদীকে শারীরিক ভাবে নির্যাতন করে ভিডিও তার পরিবারের কাছে পাঠালে তাদের চাহিদা মোতাবেক ধৃত আসামী বিশু মন্ডল ও তার সহযোগীদের মাধ্যমে আর ২৫০০০০০(পঁচিশ লক্ষ) টাকা দিতে বাধ্য হয়। উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযোগকারী বাদী হয়ে বিজ্ঞ মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জে একটি নালিশি অভিযোগ দাখিল করলে বিজ্ঞ ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডল সহ অন্যান্য সহযোগী আসামীদের বিরুদ্ধে একটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু হয়।উল্লেখ্য বিশু মন্ডল এর পূর্বেও
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত।

৩। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মুকসুদপুর উপজেলার আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা ‘বিশু গ্যাং’ এর প্রধান বিশু মন্ডলকে গ্রেফতার করেছে এসআরবি-৬

Update Time : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬