Dhaka ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি (নিরাপদ প্রসব) বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নে কর্মরত অনিমেষ চন্দ্র বিশ্বাস।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নির্বাচিত করা হয়।

গত রোববার (১২ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনিমেষ চন্দ্র বিশ্বাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকউজ্জামান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অনিমেষ চন্দ্র বিশ্বাস দীর্ঘদিন ধরে বেথুড়ী ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা, মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান এবং নিরাপদ প্রসবের জন্য গর্ভবতী নারীদের প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে উৎসাহিত করতে তিনি নিয়মিতভাবে কাজ করছেন।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা তৈরিতে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।

অনিমেষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিগত দিনগুলোতে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করার যে প্রয়াস ছিল, আজকের এই স্বীকৃতি সেই দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। এই অর্জনের পেছনে যাঁদের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ছিল, সেই সকল শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং আমার কর্মক্ষেত্রের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে অনিমেষ চন্দ্র বিশ্বাসের নিষ্ঠা ও দায়িত্বশীলতা প্রশংসনীয়। মাঠপর্যায়ে তাঁর আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অত্যন্ত গর্বের। তাঁর এ অর্জন কাশিয়ানী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের জন্যও গৌরবের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আ.লীগ নেতার

জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ

Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬