Dhaka ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ০ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদদা: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে জিম্মি করে ছিনতাই চেষ্টার অভিযোগে চক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের আলী শেখের ছেলে সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামের মিন্টু শেখের ছেলে বায়জিদ শেখ (২৩) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রাজিব শেখ (২৬)।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ইজিবাইক চালক সুবীর বিশ^াস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৪ জুলাই বিকেলে ওই তিন যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। সেখানে কবিরাজের সঙ্গে দেখা করে এবং কথা বলে বিকেল ৫টার দিকে গান্ধিয়াশুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ফেরার পথে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে প্রস্রাব করার কথা বলে তারা চালককে ইজিবাইক থামাতে বলেন।

চালক ইজিবাইক থামালে তিন যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে ইজিবাইক ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক

কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক

Update Time : ১২:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬