
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ও থেরাপি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাটিয়া ব্রিজ এলাকায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোসা. নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ডা. মো. আনিসুজ্জামান, এম রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান (টুটুল) এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবার উদ্যোগকে স্বাগত জানান। এ ধরনের সেবা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্যারালাইসিস, কোমর ব্যথা, হাত ব্যথা ও পা ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
Reporter Name 








