Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার জন্য দোয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার নূরুজ্জামানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার পোনা গ্রামে সরদার নূরুজ্জামানের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পাশাপাশি ওই গ্রামের দুটি মসজিদে স্থানীয় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার জন্য দোয়া

কাশিয়ানীতে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার জন্য দোয়া

Update Time : ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬