Dhaka ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘দমে না, থামে না’ এ শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আজ রবিবার (২১ জুন) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মো. আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা।

কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাংবাদিক পান্নু শিকদার, মো. জামাল শেখ, আল ইমরান, মো. সোহান শেখ, লিমন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে একাত্তর টেলিভিশন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে একাত্তর টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশিয়ানীতে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Update Time : ০৪:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬