Dhaka ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোনের আয়োজনে কাশিয়ানী শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডা. বিদ্যা সাগর রায়ের তত্ত্বাবধানে দুই শতাধিক দরিদ্র মা ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএ খালেক কলেজের প্রভাষক প্রবীর চক্রবর্তী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসএসের রিজিওনাল ম্যানেজার পংকজ আঢ্য, প্রসাদ চক্রবর্তী, কাশিয়ানী শাখা ব্যবস্থাপক মো. হান্নান শেখ, সহকারী ব্যবস্থাপক মিজানুর রহমান, লোন অফিসার সঞ্জয় কুমার দাস, মিলন পাল, ইয়াসমিন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শাখা ব্যবস্থাপক মো. হান্নান শেখ বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমাদের এ ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জে মাদক ও চুরি প্রতিরোধে যুবসমাজের ব্যতিক্রম উদ্যোগ

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Update Time : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬