Dhaka ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৩ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নাশকতা মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় মঙ্গু শিকদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার রাত ১১ টার দিকে উপজেলার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ শিকদারের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Update Time : ০৯:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫