Dhaka ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের সমর্থনে ফুটবল প্রতীকের নির্বাচনী শোভাযাত্রা হয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলা সদরের কেজি স্কুল এলাকা থেকে নির্বাচনী শেভাযাত্রাটি বের করা হয়। এতে অন্তত ৮ শতাধিক সমর্থক অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকরা ফুটবল প্রতীকের বিজয়ের পক্ষে স্লোগান দেন এবং প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মুক্তির দাবি জানান ।

উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শিমুলের সমর্থক টেংরাখোলা গ্রামের মিথুন কাজী, চন্ডিবর্দি গ্রামের হাসিবুল হাসান, পুরাতন মুকসুদপুর গ্রামের শান্ত মিয়া, রিশাতলা গ্রামের শ্যামল বিশ্বাস বলেন, ‘আশ্রাফুল আলম কারাবন্দী। কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি অতীতে ৩ টি নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই সাধারণ মানুষের বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি মানুষের ভালোবাসায় জয়লাভ করবেন বলে আমরা আশাবাদী।’

শোভাযাত্রা শেষে আশ্রাফুল আলম শিমুলের ১৫ বছর বয়সী কিশোর ছেলে খায়রুল আলম সায়াদ বলেন, ‘আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি একজন সন্তান হিসেবে গভীরভাবে উপলব্ধি করেছি। আমার বিশ্বাস, এই ভালোবাসা আজীবন আমাদের সাথে থাকবে। আমার বাবা বর্তমানে মিথ্যা মামলায় কারাবন্দী। এ বিষয়ে মুকসুদপুর-কাশিয়ানীবাসী অবগত রয়েছেন। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমার বাবা, আপনাদের ভাইকে মুক্ত করে আনবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না        ….  সেলিমুজ্জামান সেলিম (এমপি)

গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা

Update Time : ১০:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬