Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১ Time View

সম্প্রতি দৈনিক যুগকথা, দৈনিক ভোরের বাণীসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রিন্ট-অনলাইন ভার্সনে গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’, ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ ইত্যাদি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সফল তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা জামিনুর রহমান তুহিন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি সরকারের নিয়মিত একজন করদাতা। কর পরিশোধ করে নিয়ম অনুযায়ী ব্যবসা-বাণিজ্য করে সম্পদ অর্জন করে আসছি। আমার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার অব্যাহত রেখেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সময় আমার কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা দাবি করে আসছিল। আমি তাতে অস্বীকৃতি জানালে মহলটি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সাংবাদিকদের ভুয়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় অশোভনীয় ভাষায় সংবাদ প্রকাশ করছে।

মহলটি এখনও বিভিন্নভাবে আমার কাছ থেকে সুবিধা নেয়ার জন্য কৌশলে হুমকি দিচ্ছে। সুবিধা না দিলে ভবিষ্যতে আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও সংবাদ প্রকাশ করা হবে বলেও হুমকি দিয়ে আসছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Update Time : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬