Dhaka ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ১৯৭১-২০২৬: কী হলো ভুল, কী করতে হবে-সেমিনার শনিবার

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ ১৯৭১-২০২৬: কী হলো ভুল এবং কী করতে হবে?” শীর্ষক রিপাবলিক সেমিনার।

বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের উদ্যোগে আগামী শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে স্বাধীনতার পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতি, বিভিন্ন ভুল-ত্রুটি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সভাপতি সাজ্জাদ জহীর চন্দন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের মুখ্য সমন্বয় মাসুদ রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের উজির বাবলু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিগত ৫৫ বছরের অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে করণীয় নিয়েও সেমিনারে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশ ১৯৭১-২০২৬: কী হলো ভুল, কী করতে হবে-সেমিনার শনিবার

Update Time : ১২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬