Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের উদ্যোগ নিল সরকার

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৫০২ Time View

গোপালগঞ্জ কন্ঠ রিপোর্ট:

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে। রোববার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও দলীয় ক্ষমতার ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে জাল সনদ সংগ্রহ করে যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন, তাদেরকে শনাক্ত করে তাদের সনদ বাতিল করতে কমিঠি গঠিত হচ্ছে। খুব গোপনীয়তার সঙ্গে এসব কাজ করা হচ্ছে, তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমতি দিলে তা প্রকাশ করা হবে।

সূত্রটি আরও জানায়, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে কমিটিটি ৭ সদস্যের হতে পারে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেই কমিটি কাজ শুরু করবে। বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই-বাছাই করা হবে, সেই সঙ্গে শনাক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিটি। এ ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল হবে এবং সব সুবিধা থেকে বাদ পড়বেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বীর নিবাস নির্মাণ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। কেননা ঘর পাওয়ার পর কোন ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হলে তা নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে।

ওই কর্মকর্তা আরও জানান, তারা প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাচ্ছেন। প্রাথমিকভাবে সেগুলো মন্ত্রণালয়ে জমা রাখা হচ্ছে। পরে এসব বিষয় সিদ্ধান্ত নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন আ.লীগ নেতার পদত্যাগ

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের উদ্যোগ নিল সরকার

Update Time : ১২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪