Dhaka ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৩৭৩ Time View

গোপালগঞ্জ কন্ঠ রিপোর্ট

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই আসামির নাম হৃদয় শেখ।

বুধবার সন্ধ্যার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে।

হৃদয় শেখ মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

জানা গেছে, গত ফেব্রুয়ারির শুরুতে দুয়ারীডাঙ্গা এলাকায় একটি খুনের ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হৃদয় শেখ। তাকে ধরতে মঙ্গলবার অভিযান চালায় থানা পুলিশ। রাতে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। কিন্তু পরে সুযোগ বুঝে হ্যান্ডকাফ খুলে বুধবার সন্ধ্যায় আসামি হৃদয় থানার গারোদখানা থেকে পালিয়ে যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গারোদ থেকে হ্যান্ডকাফ খুলে আসামি পালিয়ে যায়। গতকাল রাতে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Update Time : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫