
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছে।
নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটায় উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে, একটি পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাক যার (নাম্বার ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর পিকআপ ও ট্রাক সংঘর্ষে মাসুদ রানা (৩৪) নামে একজন গুরুতর আহত হলে, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। আইনি প্রক্রিয়া চলমান। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Reporter Name 








