Dhaka ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১ Time View

বাদশাহ মিয়া স্টাফ রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের বাসিন্দা আয়নাল শেখ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়নাল শেখ বলেন, “আমার ভাতিজা টিটু শেখ প্রায় তিন বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত। তার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আকামা করে দেওয়ার কথা বলে আমাদের একই গ্রামের মাসুদ শেখের ভাগনে জিতু শিকদার তিন লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে মাসুদ শেখের সঙ্গে কথা বলে তাঁর মাধ্যমে ওই টাকা দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার প্রায় ছয় মাস পার হলেও আকামা করে দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ করলেও পাওনা টাকা ফেরত পাওয়া যায়নি।

গত সোমবার মাসুদ শেখের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা তথ্য উপস্থাপন করে শপন শেখ, কামাল শেখ, রোকন শেখ, নুরু শেখ ও আদিমুল শেখের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ বানোয়াট একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বাদশাহ মিয়া
মুকসুদপুর প্রতিনিধি
মুকসুদপুর, গোপালগঞ্জ।
মোবাইল: ০১৭১২১৬৮৫২২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬