Dhaka ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পেয়ারা গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজাম উদ্দিন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের নিজাম উদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা-জমি নিয়ে প্রতিবেশি ইসলাম আলী পল্টু ও জিলানী মোল্যার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে ইসলাম আলী পল্টু মোল্যা ও জিলানী মোল্যা নিজাম উদ্দিনের তিনটি ধরন্ত পেয়ারা গাছ কেটে ফেলে। এ সময় প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়াও তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর। পরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নিজাম উদ্দিন।

এ বিষয় অভিযুক্ত ইসলাম আলী পল্টু মোল্যার সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার নিজস্ব জমির গাছ কেটেছি। প্রতিপক্ষ অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করে হয়রানির চেষ্টা করছে।’

এ বিষয়ে কাশিয়ানী থানায় ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জে মাদক ও চুরি প্রতিরোধে যুবসমাজের ব্যতিক্রম উদ্যোগ

কাশিয়ানীতে গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬