Dhaka ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৬৩ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:  গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী।

এ সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

রোববার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া আটক ব্যক্তি নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতারক ফয়সাল নিজেকে সেনা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মুঠোফোনে উপজেলার আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করেন। এক পর্যায় ওই ছাত্রীকে ফুসলিয়ে গোপনে ২৫ মে কোর্ট ম্যারেজ করে। এরই মধ্যে ওই ছাত্রীর বাবার কাছ থেকে নানা অজুহাতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। পুনরায় টাকা নিতে শ^শুর বাড়িতে আসেন ভুয়া সেনা কর্মকর্তা ফয়সাল। এ সময় শ^শুর বাড়ির লোকজন তাঁর পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেয় শ^শুর বাড়ির লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুকসুদপুরে দুর্বৃত্তের হামলায় আহত প্রবাসী

কাশিয়ানীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, যুবক আটক

Update Time : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫