Dhaka ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোনের আয়োজনে উপজেলার রামদিয়া শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ডা. হিমু মন্ডলের তত্ত্বাবধানে দুই শতাধিক দরিদ্র মা ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ সময় সিএসএসের রিজিওনাল ম্যানেজার পংকজ আঢ্য, রামদিয়া শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, সহকারী ব্যবস্থাপক স্বর্ণা মন্ডল, ব্যবসায়ী তাহেরুল ইসলাম, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, গ্রাম চিকিৎসক মাহাবুর রহমান পলাশ, লোন অফিসার কামাল হোসেন, রাম চন্দ্র দাস, মিজানুর রহমান, বিলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমাদের এ ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Update Time : ০৩:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬