Dhaka ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৮ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রবি ও বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭শ’৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ, চিনাবাদাম, উফশী বোরো ধান ও হাইব্রিড বোরো ধান। রাসায়নিক সার ডিএপি ও এমওপি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, কৃষক প্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে। গমে ৫শ’ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন। সরিষায় এ মৌসুমে ৬শ’ কৃষককে প্রণোদনার বীজ-সার দেওয়া হয়েছে। কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান-সূর্যমূখীতে ৪৫ জন কৃষক ১ কেজি করে সূর্যমূখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন। চিনা বাদামে ৩০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৫৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ৬০ জন কৃষক মুগডালে প্রণোদনা পেয়েছেন। প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে মূগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার। মসুরে ১৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ২১০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধনের বীজ দেওয়া হয়েছে। উফশী বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ১৩০ জন কৃষক। কৃষক প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রণোদনার সব বীজ-সার বিতরণের তথ্য জানিয়ে আরো বলেন, ‘রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৫শ’ বিঘায় গম, ৬শ’ বিঘায় সরিষা, সূর্যমূখী ৪৫ বিঘায়, চিনা বাদাম ৩০ বিঘায়, পেঁয়াজ ৫৫ বিঘায়, মুগডাল ৬০ বিঘায়, মসুর ১শ’৩০ বিঘায়, খেসারী ২শ’ ১০ বিঘা জমিতে আবাদ বৃদ্ধি করবে। এছাড়া ৫ হাজার বিঘা জমিতে হাইব্রিড বোরো ধান ও ১শ’৩০ বিঘা জমিতে উফশী হাইব্রিড ধানের আবাদ বাড়বে। এতে কোটালীপাড়া উপজেলার ৬ হাজার ৭শ’৫০ বিঘা জমিতে রবি ফসল ও বোরো ধানের আবাদ বৃদ্ধি পাবে।’ এ উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদন বাড়বে বলে জানান ওই কর্মকর্তা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

কোটালীপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

Update Time : ০২:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫