Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোলকাতায় বাংলাদেশি পর্যটকদের অভাবে ধস, হাহাকার হোটেল ব্যবসায়ীদের!

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৪১০ Time View

কোলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত সেন্ট্রাল কোলকাতার বাণিজ্যিক এলাকায় বাংলাদেশি পর্যটকের অভাবে ব্যাপক মন্দা চলছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার কারণে পর্যটক কমে যাওয়ায় এলাকাটির ব্যবসা প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

হোটেল ও দোকানের মালিকরা জানাচ্ছেন, বাংলাদেশি অতিথিরা আসতে না পারায় মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ও ফ্রি স্কুল স্ট্রিটের শতাধিক হোটেলের প্রায় সব কক্ষই খালি। গত বছর এই সময়ে হোটেলের ৮০ শতাংশ কক্ষ পূর্ণ থাকলেও, এখন মাত্র ১০-১৫ শতাংশ কক্ষে অতিথি রয়েছেন।

কোলকাতা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির মনতোষ সরকার বলেন, আগে ২৬-২৮টি কক্ষে বাংলাদেশি অতিথি থাকলেও, এখন মাত্র চার-পাঁচজন আসছেন। এমনকি ছোট হোটেলগুলোর অনেকেই সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

নিউ মার্কেটের দোকানিরাও ক্রেতার অভাবে বিপর্যস্ত। চকলেট থেকে প্রসাধনী—সব দোকানেই ক্রেতা সংকট। চকো নাট নামে একটি দোকান থেকে দৈনিক সাড়ে ৩ লাখ রুপি বিক্রি কমে মাত্র ৩৫ হাজার রুপিতে নেমেছে। দোকানটির মালিক মো. শাহাবুদ্দিন বলেন, “মেডিকেল ভিসায় আসা দু-একজন ছাড়া বাংলাদেশি ক্রেতা নেই।”

১২৪ বছরের পুরোনো প্রসাধনীর দোকান রয়্যাল স্টোরের মালিক অজয় ​​শ জানালেন, “এলাকার ২৫-৩০ জন বাংলাদেশি ক্রেতার স্থলে এখন মাত্র পাঁচজন আসছেন। ক্রয় ক্ষমতাও কমেছে, আগে যেখানে প্রতিজন ১৫ হাজার রুপি খরচ করতেন, এখন তা নেমে এসেছে ১০ হাজারে।”

এ পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের ওপর নির্ভরশীল এই এলাকার অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কোলকাতায় বাংলাদেশি পর্যটকদের অভাবে ধস, হাহাকার হোটেল ব্যবসায়ীদের!

Update Time : ০৩:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪