Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ‘কাশবন সাহিত্য পুরস্কার ২০২৪’ পেল ১৯ গুণীজন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১০৬ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সৃজনশীল সাহিত্য চর্চা ও বিকাশমান সংস্কৃতি সাধনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ গুণীজনকে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তারিক মনজুরের হাত থেকে তারা এ পুরস্কার গ্রহন করেন।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আকমল হোসেন খোকন, অধ্যাপক ড. প্রণব কুমার রায়, জে.কে পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান সিকদার ও কবি সুরাইয়া খানম।

প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি-লেখক ও সম্পাদক ড. গোলাম মোস্তফা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবির হোসেন অনিক ও স্বপ্না ভট্টাচার্য্য।

স্বাগত বক্তব্য রাখেন কাশিয়ানীর পিঙ্গুলিয়া মাদ্রাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান।

‘গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার-২০২৪’ এর বাংলা কবিতা, গবেষণা ও সাহিত্য রচনা, কথাসাহিত্য, ভ্রমণ সাহিত্য, নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ শৃঙ্খলা, প্রকাশনা, পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনা, মানবিক সাংগঠনিক দক্ষতা, পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চা, শিক্ষা ও গবেষণায় অবদান রাখায় প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞ বিচারক মন্ডলী ১৯ জন গুণী ব্যক্তিত্বকে নির্বাচিত করেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতা-টোকন ঠাকুর, সাদিয়া নাজিব ও প্রয়াত সৌমিত্র দেব, কথা সাহিত্য হামীম কামরুল হক, চাণক্য বাড়ৈ, গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনা মাসুদুল হক, তারেক রেজা, ভ্রমণ সাহিত্য কামরুল হাসান, পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চায় ঋদ্ধি বন্দ্যোপধ্যায় (কলকাতা), পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনায় এজাজ ইউসুফী ও নাহিদা আশরাফী, নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ শৃঙ্খলায় সাবরিনা বিনতে আহমেদ, প্রকাশনায় জেবুন্নেসা জেবু, গবেষণার তারুণ্যের উদ্দীপনায় স্হুৃদ সাদিক, শিক্ষা ও গবেষণায় প্রবীর চক্রবর্তী ও ড. রাজিউর রহমান, মানবিক সাংগঠনিক দক্ষতায় গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি ১৯ গুণীজনকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাদের হাতে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার ২০২৪ ও সনদ তুলে দেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃতদ্য পরিবেশন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জে ‘কাশবন সাহিত্য পুরস্কার ২০২৪’ পেল ১৯ গুণীজন

Update Time : ১১:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫