Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ২৫৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার তেলিগাতি গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত টেটাবিদ্ধরা হলেন, সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০)।

পুলিশ জানায়, স্থানীয় মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টেটাবিদ্ধ অবস্থায় খসরুল আলম এবং নয়ন শেখসহ চার জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজদেুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Update Time : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪