Dhaka ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর-আগুন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১১৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি: মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার উলপুর লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর-আগুন

Update Time : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫