Dhaka ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আ.লীগ নেতার

  • Reporter Name
  • Update Time : ১০:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখকে (৫৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা ইউনুসকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর রাতারাতি রাজনৈতিক খোলস বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচয় দেন এবং এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এছাড়াও স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করেন। তবে পরিচয় বদলালেও তার অপকর্ম থামেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও ইউনুস শেখ নানা অপরাধজগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এক সময় খুলনা শহরের মূর্তমান আতঙ্ক ছিলেন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল এবং এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আ.লীগ নেতার

বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আ.লীগ নেতার

Update Time : ১০:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬