Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১০২ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে শুকুর আলী চোকদার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।

জমি দখল করে সেখানে একাধিক বসতঘর তুলে বসবাস করছেন| এ ব্যাপারে গোপালঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত শুকুর আলী চোকদার উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা। তিনি ননীক্ষীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার জলিরপাড় জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি জামে মসজিদ ও কবরস্থান রয়েছে। পাশে সরকারি জমিতে লোকজনের চলাচলের একটি রাস্তা রয়েছে। আওয়ামী লীগ নেতা শুকুর আলী চোকদার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই রাস্তা ও খাস জমি দখল করে ঘর তুলে বসবাস করছেন।

এতে স্থানীয় লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি জমি উদ্ধারে এবং লোকজনের যাতায়াতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয় অভিযুক্ত শুকুর আলী চোকদারের বাড়িতে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

Update Time : ১০:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫