
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত ইউএনও বলেন, “মুকসুদপুরে সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করি। এছাড়াও আসন্ন নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তাবায়নে সহায়তা চান তিনি।
Reporter Name 











