Dhaka ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামদিয়ায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের নির্বাচনী সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজের (টেবিল ঘড়ি প্রতীক) সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া নতুন ব্রিজ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। নির্বাচিত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জনস্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মিয়া। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়নে পরিবর্তনের ডাক দিয়ে বলেন, ‘আপনাদের একটি মূল্যবান ভোটই পারে অবহেলিত এ জনপদের ভাগ্য বদলে দিতে। দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সিরাজুল ইসলামের মতো সৎ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। তিনি সর্বদা আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবেন, তাই আগামী নির্বাচনে তাকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

নির্বাচনী সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার পর প্রার্থী তার সমর্থকদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

রামদিয়ায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের নির্বাচনী সভা

Update Time : ০৮:১৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬