Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক মামলার আসামি কোটালীপাড়ার মশিউর গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২০৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি: শতাধিক মামলার আসামি দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত গোপালগঞ্জের মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেফতারি পরোয়ানা এসেছে। শুক্রবার সকালে মশিউর রহমান বাবুকে জেল হাজতে পাঠিনো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এরআগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব প্রতারণা মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আবার প্রতারণা শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে জাল দলিলের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

শতাধিক মামলার আসামি কোটালীপাড়ার মশিউর গ্রেফতার

Update Time : ০৬:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫