
জুলাই-আগস্টের অভ্যুত্থানে গুলি করে হত্যার ঘটনায় করা ৪ মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান ও ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সাত জনকে নতুন মামলায় দেখানো হয়েছে। অন্যরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের রেজাউল করিম ও যুবলীগ নেতা কবির হোসেন।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, এরমধ্যে শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম ও কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে কে পল্টন থানার শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় এবং মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Reporter Name 











