Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীর রহিমদিয়া মাদ্রাসার মোহতামিমকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীর শামসুল উলুম রহিমদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবকে তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তাঁর বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি গুরুতর ও স্পর্শকাতর মামলা দায়ের এবং বর্তমানে তিনি গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) মাদ্রাসার মজলিসে শূরার সভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেবের আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মজলিসে শূরার পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহতামিমের বিরুদ্ধে আনীত অভিযোগের মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে| সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে মোহতামিমের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে রাখা হবে। শূরা কমিটি জোর দিয়ে বলেছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। আবার একই সাথে, যথাযথ সাক্ষ্য-প্রমাণ ছাড়া এ ধরনের স্পর্শকাতর অভিযোগ উত্থাপন করাও একটি গুরুতর অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মোহতামিম নিয়োগ না হওয়া পর্যন্ত মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। মজলিসে শূরার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এখন থেকে মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আব্দুল হান্নান সাহেব, মাওলানা আব্দুর রহমান সাহেব এবং মাওলানা মুফিজুর রহমান সাহেব যৌথভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

পরিশেষে মজলিসে শূরা মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অভিভাবক, আলেম-উলামা এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।

তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত ব্যক্তিগত অভিযোগের কারণে যেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়| উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ˆধর্য ও চরম দায়িত্বশীলতার সঙ্গে মাদ্রাসার পাশে থাকার অনুরোধ জানিয়েছে কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশিয়ানীর রহিমদিয়া মাদ্রাসার মোহতামিমকে অব্যাহতি

Update Time : ০৪:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬