Dhaka ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৭ Time View

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণবঙ্গে প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায়, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

এ সময় তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বরইতলা এলাকায় সমবেত হন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী

Update Time : ০১:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬