
মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৮নং কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মে শুক্রবার উপজেলা কমলাপুর মৌলভী মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের উপদেষ্টা মোঃ খালিদ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসেন মুন্সি, আরিদুল ইসলাম, রায়হান মুন্সি, এনামুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলামের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান ও এলাকার বিশিষ্ট জনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
Reporter Name 








