
নিজস্ব প্রতিবেদক: ‘রক্তদান মহান দান: জীবন বাঁচাতে আপনার পাশে আমরা” এক ব্যাগ রক্ত দিতে পারে একটি জীবনের নিশ্চয়তা! আপনার সামান্য ত্যাগ যদি একজন মানুষের বেঁচে থাকার উসিলা হয়, তবে সেই সুযোগ হাতছাড়া করবেন কেন? “আল-ফাতাহু ধলুর বাড়ী ফাউন্ডেশন” এবং ‘সাতলা ব্লাড সোসাইটি গ্রুপ’-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এক মহতী রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
আপনার রক্তে হাসবে রোগী, বাঁচবে মানুষের প্রাণ! সাতলা ও আশেপাশের সর্বস্তরের স্বেচ্ছাসেবী ও সাধারণ জনগণকে এই মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান যনাচ্ছি।
‘আল-ফাতহু ধলুর বাড়ি ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ সনাক্তকরণ ক্যাম্পেইন সফলভাবে কার্যক্রম পরিপূর্ণ হয়েছে।
আমাদের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের পরিশ্রম ও ভালোবাসায় আজ এই ক্ষুদ্র আয়োজনটি রূপ নিয়েছে সফলতায়। মানুষের কল্যাণে আমাদের এই পথচলা যেন নিরন্তর অব্যাহত থাকে—এই কামনাই করি।বরিশাল উজিরপুরের শাপলার প্রতিনিধি মিল্লাত হাওলাদার
Reporter Name 








