Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৪৯ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোনের আয়োজনে উপজেলার রামদিয়া শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডা. অর্পিতা মল্লিকের তত্ত্বাবধানে দুই শতাধিক দরিদ্র মা ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ সময় সিএসএসের রামদিয়া শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, গ্রাম চিকিৎসক মাহাবুর রহমান পলাশ, মাঠকর্মী রাম চন্দ্র দাস, নাজমুল হোসেন, জয়ন্ত কুমার সেন, কামাল হোসেন, বেলাল হোসেন, খাদিজা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশিয়ানীতে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প

Update Time : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫