Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে রাতের আধাঁরে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ২০৮ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে রাতের আধাঁরে দুর্র্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছ তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ এ ধরণের ঘটনা ঘটাতে পারে।

স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ^াস বলেন, ‘আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দেই। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের দরজা খোলা দেখতে পাই। দুর্গামন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পুজার সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া পাশের শীতলা মন্দিরেও শীতলা দেবীর প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।’

আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

কাশিয়ানীতে রাতের আধাঁরে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Update Time : ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫