Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় সেভ ফুটবল টুর্নামেন্টে গুনবাহা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২ Time View

জেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আড়মাঝি স্কুল মাঠে সেভ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা গত শনিবার (৩০ মে) অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে গুনবাহা ফুটবল একাদশ (বোয়ালমারী) দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নোহাটা ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে এবং পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেমায়েত হোসেন। মাস্টার হিটলার রহমান খান (সাবেক প্রধান শিক্ষক, চরনারানদিয়া প্রাথমিক বিদ্যালয়)

এবং ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ নজীর মাসুদ। এছাড়াও সমাজসেবক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন গুনবাহা ফুটবল একাদশকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার-আপ নোহাটা ফুটবল একাদশকে একটি টেলিভিশন প্রদান করা হয়।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য তানজিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে সামি সিকদার ম্যান অব দ্য টুর্নামেন্টের সম্মান অর্জন করেন।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং গ্রামীণ ক্রীড়া চর্চার প্রসারে SAVE সামাজিক সংগঠনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেভ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল সেভ স্পেশাল মেশার ও Brothers Sports Gallery।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

আলফাডাঙ্গায় সেভ ফুটবল টুর্নামেন্টে গুনবাহা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আলফাডাঙ্গায় সেভ ফুটবল টুর্নামেন্টে গুনবাহা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Update Time : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬