Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা এবং দুটি মিনি পাম্ম মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) মুকসুদপুর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

জানাযায়, সকালে মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ১১ ধারায় রইচ মিয়াকে (৪৮) ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে (২৫) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায়, এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬(৬) ধারায় ব্যবসায়ী হাসানকে (৫০) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়। এছাড়াও মুকসুদপুরের কয়েকটি তেলের পাম্পে তেলের মজুদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। অভিযানে বিভিন্ন সড়কের পাশে গাছ এবং ইট বালু রাখায় সতর্ক করেন।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর
থানার এস আই অনক কুমার ঘোষসহ সংগীয় ফোর্স, মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুকসুদপুরে দুর্বৃত্তের হামলায় আহত প্রবাসী

মুকসুদপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৬:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬